লন্ডনে লেখক আনোয়ার শাহজাহানের নতুন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডনঃ 

Manual7 Ad Code

লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের লিখা ‘করোনা আতঙ্ক দেশে দেশে’গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, করোনা ভাইরাস বিশ্বের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। বেঁচে থাকার সংগ্রাম মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে গেছে।জীবন জীবিকার সংগ্রাম মানুষকে যুদ্ধ কালীন পরিস্থিতে ফেলে দিয়েছে, তবুও মানুষ বেঁচে আছে।

Manual7 Ad Code

বক্তারা বলেন, আমরা বেঁচে থাকবো না কিন্তু পৃথিবী বেঁচে থাকবে এবং করোনার ইতিহাস লিখলে এ বই ইতিহাসের রেফারেন্স হবে। সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবে করোনা আতঙ্ক দেশে দেশে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ব্রিটেনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

দর্পণ টিভির পরিচালক সিনিয়র সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে, সানরাইজ টুডে’র সম্পাদক এনাম চৌধুরী ও দ্য এডিটর২৪ এর সম্পাদক আহাদ চৌধুরী বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস- এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, কবি ও সাংবাদিক হামিদ মোহাম্মদ, ছড়াকার দিলু নাসের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমদ, স্বদেশ-বিদেশ এর সম্পাদক বাতিরুল হক সরদার, লন্ডন বাংলা প্রেসক্লাবের আইটি সেক্রেটারী সালেহ আহমদ, কমিউনিকেশন সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ূম, কবি ও সাংবাদিক সৈয়দ হেলাল সাইফ, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃদা, ইসি মেম্বার ও গ্লোবাল টিভির হেড অব নিউজ জে ইউ এম নাজমুল হোসেন, প্রথম আলো’র যুক্তরাজ্য প্রতিনিধি তবারুকুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক রফিকুল হায়দার ফয়ছল, ব্যারিস্টার আবু সুফিয়ান, সাংবাদিক ডক্টর আনিসুর রহমান আনিস, বাংলা পোস্টের মাহবুব আলী খানসুর, মা লন্ডন নিউজ২৪ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ টিপু, জালালাবাদ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাংবাদিক আব্দুল হান্নান, এনআরবি ফাইনান্স এর সম্পাদক আজিজুল হক কায়েস, বিশ্ব বাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান, টুএ নিউজের সাংবাদিক আব্দুল হান্নান, বাংলাভাষী অনলাইন পোর্টালের সম্পাদক অলিউর রহমান খান, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি খালেদ মাসুদ উদ্দিন রনি, দ্য গ্রেট বেঙ্গল টুডে’র সম্পাদক মোহাম্মদ খান, সাংবাদিক মোহাম্মদ শামীম আহমদ, এনটিভি ইউরোপ প্রতিনিধি কয়েস আহমদ রুহেল, এলবি২৪ প্রতিনিধি জোবায়ের আহমদ, আইঅনটিভির মিডল্যান্ড প্রতিনিধি রাসেদ উদ্দিন মোহাম্মদ আলী এবং হাওয়া টিভির পরিচালক কিশোয়ার এনাম লিটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code