লন্ডন থেকে রোজিনার আহ্বান

লেখক:
প্রকাশ: ২ years ago
‘যে যা পারো সাহায্য করো’, লন্ডন থেকে স্বজনদের রোজিনা

Manual7 Ad Code

লন্ডন অফিস:

বর্তমানে লন্ডনে অবস্থান করছেন চিত্রনায়িকা রোজিনা। সেখানে বসেই বন্যার্তদের প্রতি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‘কয়েক মাস ধরে আমি লন্ডনে আছি। বাংলাদেশে বন্যার পরিস্থিতি এত ভয়াবহ যে, এই দুর্যোগে মানুষের পাশে আমাদের সবারই থাকা দরকার।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় ফোন করে আমার ভাই-বোন ও আত্মীয়-স্বজনকে বলেছি তোমরা যে যতটুকু পারো, আমিও যতটুকু পারি সহযোগিতা করব। তোমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াও। আমার চলচ্চিত্র শিল্পী ভাই-বোনদেরকে বলব আপনারা যে, যতটুকু পারেন সহযোগিতা করেন। বন্যাদুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। মহান আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন।’

টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শোবিজ সংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code