লালপুর ডাঃ রকিব খান হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

লালপুর (নাটোর) :
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডাঃ মো: আব্দুর রকিব খান এর হত্যার বিচারের দাবীতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ মানববন্ধন পালন করেন।
হাসপাতাল সূত্রে জানাযায়, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট ম্যার্টস্ এর অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এর আজীবন সদস্য ডাঃ মো: আব্দুর রকিব খান এর হত্যাকারীদের দূতবিচার ট্রাইবুনালে বিচারের দাবীতে রবিবার (২১জুন) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ মানববন্ধন পালন করেন। এসময় ডাঃ মো: আব্দুর রকিব খান এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আব্দুর রাজ্জাক সহ হাসপাতালের ডাক্তারগণ এসময় উপস্থিত ছিলেন ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code