লেডি অ্যাকশন রূপে মানসী প্রকৃতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:

প্রতিনিয়ত বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। সাবলীল অভিনয় দিয়ে তিনি ছোটপর্দায় নিজেকে চিনিয়েছেন অনেক আগেই। হয়েছে চলচ্চিত্রে অভিষেক অনেক আগেই। মাঝে চলচ্চিত্রে বিরতি থাকলেও ফের সরব হয়েছেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন প্রকৃতি।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসছে ১০ নভেম্বর (শুক্রবার) দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এতে প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

Manual7 Ad Code

‘যন্ত্রণা’ নিয়ে প্রকৃতি বলেন, ‘লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

Manual4 Ad Code

‘শেষ কথা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রকৃতির। এছাড়াও ‘জল শ্যাওলা’ সিনেমাসহ আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

Manual7 Ad Code

এদিকে ক্যারিয়ারের সুসময় পার করছেন প্রকৃতি। বর্তমান ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। যার প্রমাণ তার অভিনীত নাটকগুলোই। আরও প্রমাণ তার সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত নাটকগুলো। প্রকৃতির নাটক প্রকাশ্যে আসতেই দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় স্থান করে নেয়। দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত মানসী প্রকৃতি।

Manual8 Ad Code

চেনা ছন্দের বাইরে গিয়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন এই গ্ল্যামারার্স অভিনেত্রী। বর্তমানে ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বেশকিছু নাটকের কাজ শেষ করেছন। যা ধারাবাহিকভাবে প্রচার হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code