শতাধিক কর্মী বহিষ্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে কর্মরত জার্মানির শতাধিক কর্মীকে বহিষ্কার করছে মস্কো। আগামী মাসেই তারা রাশিয়া ছাড়ছেন বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়া জুন থেকে জার্মান কর্মী কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে বার্লিন। মস্কোয় জার্মানির বিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক গোথে ইনস্টিটিউটের কর্মীরা এতে অন্তর্ভূক্ত। কূটনীতিকদের বহিষ্কার এবং দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কের মধ্যেই এই পদক্ষেপ নিলো রাশিয়া।

Manual2 Ad Code

গত মাসে, দুই দেশের দূতাবাসের ৪০ জন কর্মীকে ‘পারসোনা নন-গ্রাটা’ বা অপ্রত্যাশিত কূটনীতিক হিসেবে ঘোষণা দিয়ে বহিষ্কার করে মস্কো ও বার্লিন।

Manual7 Ad Code

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘একতরফা ও অন্যায় সিদ্ধান্তের ফলে মস্কোতে কূটনীতিক ও মধ্যস্থতাকারীদের ন্যূনতম উপস্থিতি নিশ্চিতের বিষয়ে উদ্বিগ্ন জার্মান সরকার। রাশিয়ার এই কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে, জার্মানিতে কর্মরত সর্বোচ্চ সংখ্যক রুশ নাগরিকের বিষয়ে ব্যবস্থা নেবে বলে ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে ওলফ শলৎজ সরকার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code