শত্রুরা কিছু পরিকল্পনা করছে’, খারকিভে নতুন রুশ হামলার শঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নতুন রুশ হামলার আশঙ্কা বাড়ছে। যুদ্ধের শুরুতে রাশিয়া আক্রমণ করলেও পরে পূর্বাঞ্চলীয় ডনবাসে মনোযোগ কেন্দ্রীভূত করার পর খারকিভে রুশ বোমা বর্ষণ কমে গিয়েছিল। কিন্তু ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা বলছেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে রাশিয়া খারকিভের কাছে কিছু পরিকল্পনা করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমারা কয়েকশ’ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠিয়েছে। সম্প্রতি মার্কিন অত্যাধুনিক হিমার্স রকেট ব্যবস্থা কিয়েভ পৌঁছেছে। কিন্তু দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এসব অস্ত্র সরবরাহ পৌঁছাচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code