শান্তিগঞ্জে সৈয়দ ফারুক “র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন , সিলেট :

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বন্যাদুর্গত, অসহায় হতদরিদ্র মানুষের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় ।

Manual6 Ad Code

৩০শে জুলাই, শনিবার সকাল ১১টা  থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রাংগনে  হাজার হাজার মানুষকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

সিলেটের অভিজ্ঞ ডাক্তাররা উপস্থিত থেকে সেবা প্রদান করেন। সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এসময় সপ্তগ্রাম স্কুলের ম্যানেজম্যান্ট  কমিটির সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্ধ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও শান্তিগন্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ,জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান শান্তিগন্জ উপজেলা পুলিশ প্রশাসন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

ডাক্তারদের মধ্যে থেকে যারা সেবা প্রদান করেন, তারা হলেন- ডাঃ হিমাংশু শেখর দাস, ডাঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ আল আমিন, ডাঃ মোহাম্মদ আনোয়ার হোসেইন, সৈয়দ তাসনুভ সামি, ডাঃ সৈয়দ হাফিজুর রহমান তানভীর, ডাঃ হুমায়ুন কবির পাবেল, ডাঃ গোলাম আহমেদ শরিফ শাওন, ডাঃ মুনমুন পাল, ডাঃ শান্তা দত্ত,  ডাঃ মহি উদ্দিন সাজন ।এছাড়া আরো অনেক ডাক্তার নার্স উপস্থিত থেকে সেবা প্রদান করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code