শান্তি চাই পোল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: ঘনিষ্ঠ প্রতিবেশী ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। ইউক্রেনীয় খাদ্যশস্য আমদানি না করা নিয়ে বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানালেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাউইকি। তিনি জানান, তার দেশ শান্তি চাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বেসরকারি পোলস্যাট নিউজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোরাউইকি বলেছেন, আমরা নিজেদেরকে আধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করার চেষ্টা করছি।

Manual1 Ad Code

পোল্যান্ড ইতোমধ্যে ইউক্রেনকে সোভিয়েত যুগের ৩২০টি ট্যাংক ও ১৪ মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়েছে। এখন আর দেওয়ার মতো তেমন কোনও অস্ত্র নেই।

পোলিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য দুই প্রতিবেশী দেশের তীব্র উত্তেজনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছে বিবিসি।

Manual6 Ad Code

পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া ইউক্রেনীয় শস্যের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর পর মঙ্গলবার জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ওয়ারশ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code