শাবির শিক্ষক-কর্মকর্তারা স্বাস্থ্যবীমার আওতাভুক্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের স্বাস্থ্যবীমার আওতাভুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় শাবির পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষ থেকে ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও এম জালালুল আজিম চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী কোম্পানীর পক্ষ থেকে বাৎসরিক সর্বোচ্চ ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া সারা দেশে ১০০টির অধিক সরকারী ও বেসরকারী হাসপাতালে এ বীমার আওতায় শিক্ষক ও কর্মকর্তারা স্বাস্থ্যসেবা উপভোগ করবেন।এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি রফিকুল আলম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য বলেন, সকলের জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই চুক্তি বিশ^বিদ্যালয়ের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। অতি দ্রুতই সকল ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের বীমা সেবার আওতায় আনা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code