শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের ৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

সিলেট সংবাদদাতা :: : মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতর থেকে নিলাম ছাড়া অবৈধ ভাবে ৬টি গাছ কেটে বিক্রি করায় ৮ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। কর্তৃপক্ষে কাছে ঘুরে গাছ ক্রয়কারী সোহাদ মিয়া ব্যবস্তা না পেয়ে আদালতে পিডিবির ৮ অসাধু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সুত্রে জানা যায়, পিডিবির  কর্মকর্তা ও কর্মচারী নিলামবিহীন পিডিবির ভিতরের ৬ টি গাছ স্থানীয় কাঠ ব্যাবসায়ী সোহাদ মিয়ার কাছে বিক্রি করে। আর এসব গাছ বিক্রির টাকা ভাগবাটোয়ারা করতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের গেইটম্যান সহ কয়েকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বিদ্যুৎ কেন্দ্রের গেইটম্যান সহ কয়েকজন মিলে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়ার পর শহাপুর বিটের কর্মকর্তা হুমায়ুন কবির গাছ জব্দ করে। এ ব্যাপারে ভুক্তভোগী কাঠ ব্যাবসায়ী সোহাগ মিয়া বলেন শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভেতর থেকে ৬টি গাছ ১লাখ ৭০হাজার টাকায়  আমি গাছ ক্রয় করি।

Manual2 Ad Code

 

 

Manual8 Ad Code

গাছগুলো কেটে বাহিরে নিয়ে আসার জন্য শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পরিমাপ ও নিয়ন্ত্রণ) এর সাক্ষরিত একটি পত্র ও গেইট পাস ও দেওয়া হয় আমাকে। কিন্তু গত ১৮ডিসেম্বর তিনি গাছগুলো কেটে বাহিরে নেওয়ার সময় গেইটম্যান গাড়িসহ গাছগুলো আটক করেন। এবং কয়েকজনের সহযোগিতায় তিনি বন বিভাগে খবর দেন। তৎক্ষনাৎ বিট কর্মকর্তা হুমায়ুন কবীর গাড়িসহ গাছগুলো জব্দ করে নিয়েযায়।তারপর আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে গাড়িসহ গাছগুলো ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে এক পর্যায়ে গাছগুলো বিক্রির কথা ও অস্বীকার করেন। পরে বাধ্য হয়ে গতকাল আমি হবিগন্জ আদালতে মামলা করেছি।

Manual4 Ad Code

শাহপুর বিট কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, অবৈধ ভাবে গাছগুলো বিক্রির খবর পেয়ে আমরা গাড়িসহ গাছগুলো জব্দ করেছি। বৈধ কাগজ পত্র দেখালে আমরা গাছ দিয়ে দিব।

শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের চীফ ইন্জিনিয়ার মিজানুর রহমান বলেন, গাছ বিক্রিয়  বিষয়ে আমি অবগত নই, এ বিষয়ে আমি কিছুই জানিনা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code