শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ায় যা বললেন শহিদ আফ্রিদি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

Manual3 Ad Code

সোমবার (১১ এপ্রিল) এক টুইটার পোস্টে সাবেক এই অলরাউন্ডার ও তারকা ক্রিকেটার বলেন, পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরিফকে অভিনন্দন।

‘আমি আশা করি, তিনি তার ব্যবস্থাপনা দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে বের করে আনতে সক্ষম হবেন’।

Manual3 Ad Code

প্রসঙ্গত, পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) রাতে তাকে শপথবাক্য পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি। খবর জিও নিউজের।

Manual4 Ad Code

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সোমবার বিকেলে শাহবাজ পিটিআইয়ের প্রার্থী শাহ মাহমুদ কুরেশির বিপক্ষে জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়েছেন। দল ভোটগ্রহণ প্রক্রিয়া বর্জন করার সিদ্ধান্ত নেওয়ায় কুরেশি কোনো ভোট পাননি।

ইমরান খানের পিটিআইকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর মিয়া মুহাম্মদ শাহবাজ শরীফের পিএমএল-এন এই মুহূর্তে পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল। শাহবাজ শরিফ পাঞ্জাব প্রদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী। প্রায় চার দশক আগে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার পর থেকে তিনবার এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

শাহবাজ শরিফ একজন সুপরিচিত ব্যবসায়ী মিয়া মুহাম্মদ শরিফের ছেলে এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

Manual1 Ad Code

সূত্র : জিও নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code