‘শিগগিরই বাংলাদেশকে টিকা দেবে ভারত’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, চুক্তি অনুযায়ী সেরাম থেকে শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৭ আগস্ট) ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘ভারতের করোনাভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে। ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেরাম থেকে যে টিকা দেওয়ার কথা, আশা করছি খুব শিগগিরই সেটি দেওয়া হবে।’

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশের বাইরে টিকা সরবরাহ বন্ধ করা হয়। আমাদের টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ প্রধান অগ্রাধিকার।’

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আগামী শুক্রবার (২০ আগস্ট) থেকে সীমিত পরিসরে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে ২০ আগস্ট থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি।

Manual8 Ad Code

এর আগে সোমবার (১৬ আগস্ট) এক সার্কুলারে বেবিচক জানায়, ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি।

Manual6 Ad Code

ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে বাংলাদেশ। দিল্লির আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালুর বিষয়ে দেশটিকে চিঠি দেওয়া হয়। চিঠিতে গত ১১ আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে প্রস্তাব ছিল ঢাকার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code