শিশুদের অধিকারের শুভেচ্ছা দূত মুশফিকুর রহিম

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশে ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে খ্যাতিমান ক্রিকেট খেলোয়াড় এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি সারা দেশে শিশুদের অধিকার প্রচারের জন্য ইউনিসেফের সঙ্গে যোগ দিচ্ছেন।
ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।
এব্যাপারে মুশফিকুর রহিম বলেন, “শিশু অধিকার এবং ইউনিসেফের কাজ- দু’টোই আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিজের কথাগুলো ছড়িয়ে দিতে এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি শিশুদের জন্য, বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য মানুষকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করবো।”
ইউনিসেফের জাতীয় দূত হিসেবে মুশফিকুর রহিম শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত করে এমন বিষয়গুলো সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তা করবেন। ওইসব বিষয়ের মধ্যে রয়েছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা।
অপরদিকে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি বলেন, “মুশফিকুর রহিম জাতীয় দূত হিসেবে ইউনিসেফে যোগদান করায় আমরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাতে চাই। শিশু অধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি তার সম্মান, মেধা ও উপস্থিতি দিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় ও মনে জায়গা করে নেবেন।”
এ বছর মুশফিকুর রহিম বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে অর্থ সংগ্রহ প্রচেষ্টা ও অনুদান প্রদানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কোভিড-১৯ মহামারি চলাকালে ঝুঁকির মুখে থাকা কমিউনিটি গুলোকে সহায়তায় সক্রিয় ভূমিকা রেখেছেন। দেশব্যাপী লকডাউন চলাকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও মানুষকে ঘরে থাকতে, স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে এবং কোভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্য ছড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক থাকতে বাংলাদেশ সরকারের আহ্বানকে সমর্থন জানান।
শিশুদের প্রভাবিত করে- এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শিশু, যুব সমাজ, সাধারণ জনগণ এবং নীতি নির্ধারকদের সম্পৃক্ত করতে মুশফিকুর রহিম সতীর্থ ক্রিকেট খেলোয়াড় এবং ইউনিসেফের আরেকজন জাতীয় দূত সাকিব আল হাসানসহ খেলাধুলা, শিল্প ও বিনোদন জগতের তারকাদের সঙ্গে যোগ দিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code