শিশু শ্রমিক দেখামাত্র কল দেওয়ার আহ্বান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: শিশু শ্রমিক দেখামাত্র শিশু হেল্পলাইন ১০৯৮ নম্বরে কল দিতে আহ্বান জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ডা. নন্দিতা মালাকার।
গতকাল বুধবার শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগ আয়োজিত ‘শোনো আমাদের কথা’-তে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নন্দিতা মালাকার গাজীপুর জেলার শিক্ষার্থীদের মুখোমুখি হন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিবিসির সাবেক সিনিয়র সাংবাদিক শায়লা দিনা ও গাজীপুর কমার্স কলেজ প্রিন্সিপাল সাকির আল মামুন।

Manual8 Ad Code

আয়োজনে এক শিক্ষার্থী জানতে চান, কখনো শিশু প্রতিমন্ত্রী দায়িত্ব পেলে কী কী করবেন? জবাবে হেসে গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শিশু বয়সে পড়াশোনা চাপ কমানোর উদ্যোগসহ আরও বেশকিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তিনি।

বাল্যবিবাহ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে, ইউনিসেফ প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে এক শিক্ষার্থী জানতে চাইলে বিবিসির সাবেক সিনিয়র সাংবাদিক শায়লা দিনা বলেন, অভিভাবকদের অর্থ সংকটসহ কিশোরীদের নিরাপত্তার অভাব বাল্যবিবাহের অন্যতম কারণ।

আয়োজন উপস্থাপনা করেন শিশুশিল্পী ফাতেমা বিনতে কালাম । ধারাবাহিক এ আয়োজন প্রসঙ্গে চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী জানান, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চান তারা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code