শীতে ত্বক সুস্থ রাখতে যা খাবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লাইফ ষ্টাইল ডেস্কঃ 

প্রকৃতিতে বেশ শীতের আমেজ। মিষ্টি পিঠে আর লেপের নিচে মুড়ি দেওয়া সকাল প্রায় কড়া নাড়ছে দরজায়। তবে শীতকালে আবহাওয়া বেশ রুক্ষ হয়ে ওঠে, সেই সাথে ত্বকও কিন্তু রুক্ষ হয়ে যায়। প্রকৃতির রুক্ষতা কিভাবে কিভাবে চলে আসে ত্বকে। এ কারণে ত্বকে খসখসে ভাব কিংবা জীর্ণ দেখায়। অনেক দামি প্রসাধনী ব্যবহার করার পরেও ত্বকের রুক্ষতা থেকেই যায়। ত্বকের সজীবতা ধরে রাখতে এ সময় খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখার কোন বিকল্প হয় না। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তাই খাদ্যাভ্যাটাও আনুন কিছু পরিবর্তন:

সবুজ শাক- সবজি 

শাকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরী উপাদান থাকে
শীতে নানা ধরনের সবুজ শাক পাওয়া যায়। এর মধ্যে মেথি শাক, পালং শাক, সরিষা শাক উল্লেখযোগ্য। এসব শাকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরী উপাদান থাকে। এসব শাকে ভিটামিন সিয়ের মতো থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সেল ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে। সেই সঙ্গে ত্বক মলিন হয়ে যাওয়া ও ত্বকের বলিরেখা দূর করে। এছাড়া ভিটামিন সি ত্বকের উপকারী কোলাজেন তৈরিতেও ভূমিকা রাখে।

পরিমাণ মতো পানি পান 

Manual6 Ad Code

শীতকালে পানি পিপাসা কম পায় তারপরও শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রয়োজন
শীত কিংবা গ্রীষ্ম সব ঋতুতেই ত্বকের শুষ্কতা দূর করে শরীরের আর্দ্রতা বজায় রাখা জরুরি। যদিও শীতকালে পানি পিপাসা কম পায় তারপরও শরীরে আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রয়োজন।

বাদাম 

Manual4 Ad Code

শীতের এ সময় ত্বকের সুস্থতা ধরে রাখতে এ কারণে বাদাম খাওয়া জরুরি
কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস। এ দুই উপাদানই ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। শীতের এ সময় ত্বকের সুস্থতা ধরে রাখতে এ কারণে বাদাম খাওয়া জরুরি।

গরম স্যুপ 

Manual2 Ad Code

স্যুপ তৈরি করতে বেশি পরিমাণে মৌসুমি শাকসবজি যোগ করতে পারেন
শীতের সময় অনেকেই স্যুপ খেতে পছন্দ করেন। এ সময় স্যুপ তৈরি করতে বেশি পরিমাণে মৌসুমি শাকসবজি যোগ করতে পারেন। এটি ত্বকের জন্য উপকারী হবে।

Manual2 Ad Code

ফল 

শীতে সুস্থ থাকতে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এ সময়ে পাওয়া পেয়ারা, কমলা, বেদানা, আমলকী খেতে পারেন
এ সময় নানারকম মৌসুমি ফল পাওয়া যায়। শীতে সুস্থ থাকতে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এ সময়ে পাওয়া পেয়ারা, কমলা, বেদানা, আমলকী খেতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code