শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জাকারবার্গ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। এ খবরে এক দিনে শেয়ার বাজারে ফেসবুকের বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন ডলারের বেশি। একই সঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদ কমেছে ৩ হাজার ১০০ কোটি ডলার।

Manual2 Ad Code

ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

Manual7 Ad Code

বিষয়টি জাকারবার্গের জন্য বেশ উদ্বেগের বিষয়ই বটে, গত বছরের নভেম্বরেই শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ছিল তৃতীয়।

Manual4 Ad Code

এক প্রতিবেদনে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। এ খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে ফেসবুকের মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code