শুধু নাচেই ২ কোটি টাকা নেবেন সামান্থা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
বিনোদন ডেস্কঃ  দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’ সিনেমার একটি আইটেম গানে নাচার খবরে আবার শিরোনামে এসেছেন তিনি।

বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী।

Manual8 Ad Code

সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের খবর, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

Manual2 Ad Code

বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর।

Manual8 Ad Code

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code