শুরুতেই টাইগার শিবিরে জোড়া ধাক্কা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ও সপ্তম ওভারে দুই উইকেট হারায় টাইগাররা। বৃহস্পতিবার ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে টাইগাররা।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

দিনের শুরুতে টস জিতে বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে নামেন ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ১২ ও ব্যক্তিগত ৬ রানের মাথায় উমেশ যাদবের বলে সাজঘরে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। মাঠে আসেন মুমিনুল হক। এর ঠিক এক ওভার পরে অর্থাৎ সপ্তম ওভারের শেষ ইশান্ত শর্মার বলে ব্যক্তিগত ৬ রানে ফেরেন সাদমান। দলীয় ১২ রানের মাথায়ই ফেরেন দুই ওপেনার। সাদমানের পর চার নাম্বারে মাঠে আসেন মোহাম্মদ মিথুন।

Manual7 Ad Code

 

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে ১৭ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code