‘শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন’

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুখ্যমন্ত্রী ভিষ্ণু দেও সাই, উপ মুখ্যমন্ত্রী অরুণ‌ সাও এবং বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

ড. সেলিম মাহমুদ বলেন, দেশের ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে প্রধানমন্ত্রী মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে পারছে। গণতান্ত্রিক ব্যবস্থার সুফল তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অকৃত্রিম বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা ও আবেগের বন্ধনে আবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন ও সমৃদ্ধি এনে বিশ্বকে অবাক করেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত ১০ বছরে ভারতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দুই দেশের মানুষের ভাগ্যের ব্যাপক পরিবর্তন হয়েছে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে এই বিশ্বাস আমাদের নেতৃত্ব ও জনগণের রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code