শোকাবহ আগস্টে জেলা আওয়ামী লীগের কর্মসূচী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

আগামী ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রিয় কর্মসূচির সাথে মিল রেখে কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে-

Manual4 Ad Code

৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে- বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) এর দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং অসহায়, দুঃস্থ ও এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ।

৮আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে- বাদ জোহর সিলেট জজ কোর্ট মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং অসহায়, দুঃস্থ ও এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ।

১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে-  ১৫আগস্ট সূর্য উদয় ক্ষণে সিলেট জেলা আওয়ামী লীগের মির্জাজাঙ্গালস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন; সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ; সকাল ১১:৩০টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা; দুপুর ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ মাহফিল, দোয়া এবং অসহায়, দুঃস্থ ও এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

Manual2 Ad Code

১৭আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন উপলক্ষে- বেলা ০২:০০টায় জেলা পরিষদের সামনে মানব বন্ধন।

Manual5 Ad Code

২১আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে- দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা।

Manual4 Ad Code

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সকল কর্মসূচি পালন করার আহব্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলার  সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code