‘শোয়েবকে স্পিনারের মতো খেলতেন শচীন’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ক্রীড়া ডেস্ক: ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।

শোয়েবকে নিয়ে বড় এক খোঁচাই মেরেছেন শ্রীশান্ত। বিশ্বের দ্রুততম গতির বোলারকে স্পিনার বানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, শোয়েবকে নাকি শচীন স্পিনারের মতো খেলতেন। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ভারতের সাবেক পেসার।

Manual7 Ad Code

শোয়েবকে ভাই সম্বোধন করে শ্রীশান্ত বলেছেন, ‘শোয়েব ভাই কেন আপনি সব সময় এমনটা লেখেন। কোন জায়গায় আপনার সঙ্গে আমরা একমত হব। শচীন পাজিকে তিনি একবার আউট করেছিলেন। কিন্তু একটা সময় ছিল যখন শচীন পাজি শোয়েবকে স্পিনারের মতো খেলতেন। আমি আপনার বড় ভক্ত। তবে আপনি যদি শচীন পাজির সঙ্গে পাঙ্গা নেন তাহলে আমরা ছেড়ে কথা বলব না (হাসি)।’

গত ১৪ অক্টোবর ভারত–পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচকে সামনে রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের সাহস জোগানোর চেষ্টা করছিলেন তিনি। কেননা ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭ বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেদিনও হারই সঙ্গী হয়েছে তাঁর দলের। ম্যাচ শুরুর আগের দিন শচীনকে আউট করার এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল (১৪ অক্টোবর) যদি তোমরা এমন কিছু করতে চাও তাহলে মাথা ঠান্ডা রাখো।’

Manual8 Ad Code

এমন খোঁচার জবাব ম্যাচ শেষেই পেয়ে যান শোয়েব। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ৮–০ হওয়ার পর সামাজিক মাধ্যমে শচীন লিখেছিলেন, ‘বন্ধু, তোমার উপদেশ মেনেছি এবং সবকিছুই ঠান্ডা রেখেছি।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code