সংবর্ধনার জবাবে ড.এম এ মান্নান — জনগণের সেবায় আমার জীবন উৎসর্গ করতে চাই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

শরীফ গাজী সিলেট: সিলেট নগরবাসীর পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনার জবাবে সিলেট-২ আসনে তৃণমূল বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী ফরমার ব্রিটিশ ফরেন (গভ:) এডভাইজার, এডুকেশন বোর্ড অফ স্কটল্যান্ডের ডাইরেক্টর, ইউনাইটেড ন্যাশনের কো-অডিনেটর খাঁনবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান বলেছেন,’জনগণের মনের কথা অনুধাবন করেই রাজনীতি করতে হয়। আমি আগামী দিনে মানুষের সেবা করার সুযোগ পেলে নিজের জীবন উৎসর্গ করে দেবো মানবসেবায়।’ তিনি বলেন,’ রাজনীতি ত‍্যাগের বিষয়,কোনো লাভালাভের আশায় রাজনীতি করা উচিত নয়। আমি সিলেট -২ আসনের মানুষের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করি।’

অদ‍্য ২২ নভেম্বর ২০২৩ বুধবার বেলা ২টায় নগরীর পূর্ব সাদাটিকরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আমিনুল ইসলাম দীনেশের সভাপতিত্বে ও এডভোকেট কবির আহমদ বাবরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মোশাহিদ আহমদ। বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি নেতা সৈয়দ মোজাফফর আহমদ,সমাজসেবী শাহাদাত হোসেন,সমাজসেবী আব্দুস সবুর প্রমুখ। সভাপতির বক্তব্যে রাজনীতিবিদ আমিনুল ইসলাম দীনেশ বলেন,’ মানুষের জন্য কিছু করার তাগিদ সবার থাকে না। ড.আব্দুল মান্নান তার প্রবাস জীবন ছেড়ে মানুষকে কিছু দেওয়ার লক্ষ্য নিয়ে দেশে এসেছেন। তাকে সহযোগিতা করা একান্ত জরুরি।’

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল হোসেন। পরে এক মধ‍্যাহৃভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code