সন্তানের মরদেহ নিতে ভিক্ষায় নামলেন ভারতীয় দম্পতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সন্তানের মরদেহ পেতে হলে দিতে হবে ঘুষ। বৃদ্ধ দম্পতির কাছে নেই অর্থ। সন্তানের শেষকৃত্য সম্পন্ন করার আকাঙ্ক্ষায় অর্থ সংগ্রহে ভিক্ষায় নেমেছেন তারা। এমন একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ভারতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্য বিহারের সমস্তিপুর শহরে ধারণ করা হয়েছে ভিডিওটি। এতে দেখা গেছে, এক বৃদ্ধ পুরুষ ও এক নারী মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইছেন। ওই দম্পতি বলেন, মৃত সন্তানের মরদেহ দিতে হাসপাতালের এক কর্মী ঘুষ চাওয়ায় তা সংগ্রহ করতে ভিক্ষায় নামতে বাধ্য হয়েছেন তারা।

Manual4 Ad Code

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code