সপ্তাহ ব্যবধানে বেড়েছে তেল-সবজি-মুরগির দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

অর্থনীতি ডেস্কঃ  সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভোজ্যতেল, পেঁয়াজ, সবজি, মুরগি ও কাঁচামরিচের।চড়া দামে বিক্রি হচ্ছে ডিম এবং মাছ।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে থেকেই বাড়তি ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা করে বেড়েছে। পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে ৫ টাকা। শিমের দাম কেজিতে ২০ টাকা কমলেও অন্যান্য বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন বেশিরভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে। শুধু কচুরমুখী ও পেঁপের কেজি ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। এ দু’টি সবজির কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।

কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া শুকনো মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা, আদা ১০০ টাকা, হলুদের গুড়া ১৬০ টাকা থেকে ২২০ টাকা। এছাড়া ইন্ডিয়ান মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকা ও দেশি মসুর ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

Manual3 Ad Code

সবজির বাজারে শীতের আগাম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৪০ টাকা। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। গাজর ১২০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা।

এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, পটল, করলা। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি, পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, ঢ়েঁড়সের কেজি পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে, বরবটির কেজি পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

শিমের পাশাপাশি বাজারে আসা শীতের আগাম সবজি মুলা, ফুলকপি ও বাঁধাকপির দামও বেশি চড়া। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

Manual5 Ad Code

এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ২০ টাক, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

Manual1 Ad Code

বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। যা গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পেঁয়াজের কেজি ছিল ৪৫ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫৫ থেকে ১৬৫ টাকা। আর চলতি মাসের শুরুর দিকে ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

ব্রয়লার মুরগির মতো পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম চলতি মাসে দফায় দফায় বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালী মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ৩০০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম নতুন করে বাড়েনি।

মুরগির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। আর মুদি দোকানে এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা।

ভোজ্যতেলের দাম খুচরা প্রতিলিটার বিক্রি হচ্ছে ১৫৩ টাকায়। আগের দামে কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকা। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বাজারে দামে বেড়েছে খুচরা আটার। প্রতিকেজি আটা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code