সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। দেশটি থেকে মে মাসে ৩৩ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। একক মাস হিসেবে দেশটি থেকে আসা প্রবাসী আয়ের এই অঙ্ক এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। মে মাসে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৯৯ লাখ ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code