সবচেয়ে ব্যয়বহুল যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: প্রবাসীদের কাছে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য সৌদি আরব। উচ্চবেতনে চাকরি, নানা সুযোগ-সুবিধার দিক থেকে অনেক পশ্চিমা দেশের চেয়েই এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার জানা গেলো, বিশ্বে প্রবাসীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবই শীর্ষে। লন্ডনভিত্তিক সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই চিত্র।
সৌদি আরবে বর্তমানে মধ্যম পর্যায়ের একজন প্রবাসী কর্মী বছরে গড়ে ৩ লাখ ৯৪ হাজার ৮৩ রিয়াল (১ কোটি ১৪ লাখ টাকা প্রায়) আয় করে থাকেন। গত বছরের তুলনায় এটি তিন শতাংশ কম হলেও বিশ্বের মধ্যে তা সর্বোচ্চ এবং যুক্তরাজ্যের তুলনায় ২০ হাজার ৫১৩ পাউন্ড (২৮ লাখ টাকা প্রায়) বেশি।
ইসিএ ইন্টারন্যাশনালের ‘মাই এক্সপ্যাট্রিয়েট মার্কেট পে’ জরিপে দেখা গেছে, প্রবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রে কোম্পানিগুলোর জন্য সবচেয়ে ব্যয়বহুল জায়গা হলো যুক্তরাজ্য। সেখানে বেতনের পরিবর্তে কর্মী প্যাকেজের সিংহভাগ চলে যায় ট্যাক্স ও বেনিফিটের পেছনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code