সবাইকে ছাড়িয়ে শীর্ষে ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ ভারতের ‘জাতীয় ক্রাশ’খ্যাত দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানার তারকাখ্যাতি দিন দিন বাড়ছেই। তামিল-তেলেগু কাঁপিয়ে তিনি নাম লিখিয়েছেন বলিউডেও।

অবশ্য পারিশ্রমিক বা সিনেমাখ্যাতি দিয়ে নয়; ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় এগিয়ে গেছেন এ তারকা। পূজা হেগড়ে, রাকুল প্রিত সিং ও কিয়ারা আদভানির মতো তারকাদের পেছনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার দৌড়ে।

Manual6 Ad Code

সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ২০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। তার আগে এত বেশি ফলোয়ার অন্য কোনো সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী অর্জন করতে পারেননি।

এমন অর্জনে উচ্ছ্বসিত রাশমিকা। নিজের এই অর্জনটি ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন।

Manual5 Ad Code

নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০ মিলিয়ন মনে হচ্ছে! আই লাভ ইউ!’ তার এই পোস্টে ভক্তদের পাশাপাশি বহু তারকাও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েছেন কর্নাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।

মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। ছোট্ট ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে রাশমিকার। ২০১৬ সালে রুপালি পর্দায় প্রথম অভিষেক ঘটে এ মিষ্টি হাসির তরুণীর। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু। তবে সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে।

Manual7 Ad Code

বলিউডেও পা রাখতে চলেছেন রাশমিকা। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিশন মজনু’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘গুডবাই’ নামে আরও একটি বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন রাশমিকা। যেখানে তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code