সবুজ সংকেতের অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

ভারত থেকে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে দুজনের দুই দফা করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুজনই নেগেটিভ হয়েছেন। এখন অপেক্ষায় আছেন মুক্ত হওয়ার। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ‘সবুজ সংকেত’ পেলেই কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়ে বাসায় যেতে পারবেন তারা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ভারত থেকে কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবেন না। আর আসলেও তাদের কঠোর কোয়েরেন্টিন মেনে চলতে হবে। এজন্য সাকিব-মোস্তাফিজ আইপিএল থেকে দেশে ফেরার আগ থেকেই স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে তাদের কোয়ারেন্টিন কমানো নিয়ে আলোচনা করে আসছিল বিসিবি। যদিও লাভ হয়নি। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়ে দেন, তারা ‘না’ করে দিয়েছেন বিসিবিকে। দুই ক্রিকেটারকে ১৪ দিনই থাকতে হবে কোয়ারেন্টিনে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code