সব দলের দায়িত্ব: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে নির্বাচন বর্জন ও প্রতিরোধের সংস্কৃতি লালন করলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কিংবা গণতন্ত্রকে সংহত করা কোনও একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়। সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে টিকিয়ে রাখা। বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর হোটেল লেক শোরে ইউএসএইড এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল-ডিআই আয়োজিত রাজনৈতিক ই-প্রশিক্ষণ প্ল্যাটফর্ম পলিটিক্সম্যাটারস ডটকম ডট বিডি’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code