সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual8 Ad Code

বছরের অধিকাংশ সময় ঘূর্ণাবর্তে আটকে থাকা বিশ্বের সবচেয়ে বড় হিমবাহটি আবারও সরে যাচ্ছে। এবার এটি উত্তর দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন, হিমবাহটি দক্ষিণ মহাসাগর ছেড়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করবে। এমনটি হলে সেখানে উষ্ণ পানির কারণে এটি গলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

Manual5 Ad Code

এ২৩এ নামের এ হিমবাহটি আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (১ হাজার ৫০০ বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)।
১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরবর্তীতে এই মহাসাগরের উপকূলেই আটকে যায়।
হিমবাহটির পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল। আর সেখানেই ৩০ বছরের বেশি সময় স্থির ছিল এটি।

তবে হিমবাহটি ২০২০ সাল থেকে নতুন করে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে বলে জানান বিজ্ঞানীরা। এর আগে, এটি সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code