‘সহজেই থামাতে পারি’, আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ নিয়ে মন্তব্য ট্রাম্পের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা। এই পরিস্থিতিতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন, এই সংঘাত থামানো তার পক্ষে সহজ। আগেই ট্রাম্পকে দাবি করতে দেখা গিয়েছিল, ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। আর সেই কারণে নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করতেও দেখা গিয়েছে তাকে। তবে শান্তির নোবেল অধরাই থেকে গিয়েছে তার। তবুও কি ফের আরও একটি যুদ্ধ থামাতে তৎপর হবেন তিনি? মন্তব্যে তেমনই ইঙ্গিত। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। আর সেই বৈঠকের ফাঁকেই তাকে মন্তব্য করতে দেখা গিয়েছে, ‘যদি আমাকে যদি এর সমাধান করতে হয় তবে এটার সমাধান করা আমার পক্ষে সহজ। এর মধ্যেই আমাকে আমেরিকা চালাতে হবে, কিন্তু আমি যুদ্ধ সমাধান করতে ভালোবাসি। জানেন কেন? আমি নরহত্যা করা বন্ধ করতে চাই। আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছিও।’প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতেও নিজের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ভারত সরকার সেই দাবি অস্বীকার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code