সহজ জয় যুবাদের, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্কঃ আরব আমিরাতের বিপক্ষে অনায়াসে জয় পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এ জয়ে যুব ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেলো রকিবুল হাসানের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ ৯ উইকেটে জয় পায়।

Manual3 Ad Code

আগে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাত অলআউট হয় ১৪৮ রানে। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ১০৭ রানের নতুন লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৬১ বল হাতে রেখে। ৬৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন মাহফিজুল। ৪৩ রান নিয়ে আরব আমিরাতের সর্বোচ্চ রান সংগ্রাহক মেহরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিপন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টানা দুই জয়ের পর ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দল মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর:

Manual3 Ad Code

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ৮-২-১৪-২, তানজিম ১০-২-৩২-২, রকিবুল ১০-০-৩৭-১, রিপন ৯.১-০-৩১-৩, মেহরব ৮-০-২৬-০, আরিফুল ৩-০-৭-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫)

Manual7 Ad Code

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code