ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে উঠছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পার হয়েছে। তবু তাকে নিয়ে ভক্তদের কৌতূহলে এতটুকু ছেদ পড়েনি।

Manual6 Ad Code

গণমাধ্যমে তাকে নিয়ে নানা খবর আসছে নিয়মিতই।  এই তো কদিন আগে আলোচনায় ছিল ম্যারাডোনার চুরি হওয়া দামি ঘড়ি।  সেটি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে।

এবার আলোচনায় আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তির বাড়ি-গাড়ি।  জানা গেছে, আজ রোববার নিলামে উঠছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া ফুটবলারের।

অনলাইনে এ নিলাম অনুষ্ঠিত হবে।  নিলামের নাম রাখা হয়েছে ‘টেন অকশন’। ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তানরা এই নিলামে সম্মত হয়েছেন।  তবে নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ইতোমধ্যে।

নিলামে উঠবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অবস্থিত নিজের মা-বাবাকে উপহার দেওয়া ম্যারোডোনার বাড়ি।  কিংবদন্তির ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে। যার মধ্যে আছে বিএমডব্লু ৭৫০।

গাড়ি-বাড়ির পাশাপাশি ম্যারাডোনার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। তার জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি শার্ট, সই করা গিটার সবমিলিয়ে ৮৭টি জিনিস থাকবে নিলামে।

Manual4 Ad Code

ম্যারাডোনার বাড়িটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৯ লাখ ডলার।  তার ব্যবহৃত বিএমডব্লু ৭৫০ গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।  এই গাড়িতে চড়েই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা।

Manual6 Ad Code

নিলামটি ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা চলছে আয়োজকদের মাঝে।  অনেক সাড়া পাবেন বলে আশা তাদের।
কারণ সারা বিশ্বে ম্যারাডোনার অগণিত ভক্ত ছড়িয়ে আছে।

Manual7 Ad Code

আয়োজকদের আশা প্রিয় তারকার স্মৃতি বিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে তার ভক্তরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code