সাংবাদিকতা ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে পণ্য বিক্রি করছেন আফগান নারী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এমন অবস্থায় পরিবারের সদস্যদের খাদ্য যোগান ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে অনেকেই চাকরী ছেড়ে দিনমজুরসহ ছোট কাজে মনোনিবেশ করছেন।

Manual2 Ad Code

ফারজানা আইয়ুবি তাদেরই একজন। পেশায় ছিলেন সাংবাদিক। ক্ষমতার পালাবদলে দেশটিতে বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। চাকরী হারিয়ে অসহায় অসংখ্য সাংবাদিক। সেইসঙ্গে নারীদের কাজ করার বিষয়টিও জটিল আকার ধারণ করেছে আফগানিস্তানে। ফারজানা আইয়ুবি এমন এক পরিস্থিতির শিকার হয়ে চাকরী হারিয়ে এখন রাস্তার ধারে দাঁড়িয়ে পণ্য বিক্রি করছেন।

জীবিকার তাগিদেই এমন করতে হচ্ছে জানিয়ে ফারজানা বলেন, তালেবান ক্ষমতায় যাওয়ার পর অনেক গণমাধ্যম বন্ধ হয়েছে। অনেক সাংবাদিক চাকরী হারিয়েছে। তারা নারীদের কোনো কাজ করতে দেবে না। তাই বাধ্য হয়েই রাস্তার পাশে পণ্য বিক্রি করছি।

Manual8 Ad Code

এমন পরিস্থিতি থেকে উদ্ধারে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা গণমাধ্যমের পরিস্থিতি পর্যালোচনা করেন, তাদের উচিত আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনা করা এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code