সাইফকে ছুরিকাঘাত: জিজ্ঞাসাবাদে বড় তথ্য দিলো আয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

ছুরিকাঘাতের ঘটনায় মুম্বাই পুলিশ খান পরিবারের সবার বয়ান নিচ্ছে। কারিনা কাপুর থেকে শুরু করে বাদ যায়নি কনিষ্ঠ পুত্র জেহ’র আয়া এলিয়ামা ফিলিপও। চমকপ্রদ তথ্য হলো, এই আয়ার কাছ থেকেই বড় তথ্য মিলেছে তদন্ত কর্মকর্তাদের হাতে।

Manual6 Ad Code

ফিলিপকে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আয়ার কথা থেকে প্রায় পরিষ্কার, ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বান্দ্রার বাড়িতে হানা দিয়েছিলেন আক্রমণকারী।

Manual5 Ad Code

জিজ্ঞাসাবাদে ফিলিপ জানান, তিনি জেহ’র ঘরের মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিলেন। রাত ২টার দিকে তার ঘুম ভেঙে যায় একটি শব্দ শুনে। তিনি প্রথমে ভেবেছিলেন, কারিনা হয়তো ওয়াশরুমে গেছেন। কিন্তু দরজায় তিনি এক ব্যক্তির ছায়া দেখতে পান। তিনি দেখেন, একজন লোক ছোট্ট জেহ’র দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি দৌড়ে যান জেহ’র দিকে কিন্তু সেই সময় হামলাকারী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।ফিলিপ বলেন, ‘আমি বাথরুমে কেউ আছে কিনা তা দেখার জন্য উঠে বসলাম। তখন দেখলাম একজন রোগা ও বেঁটে লোক বেরিয়ে এসে জেহ’র বিছানার দিকে এগিয়ে যাচ্ছে।’

Manual7 Ad Code

তিনি আরও জানান, জেহ’র দিকে এগিয়ে গেলে লোকটি তার দিকে আঙুল তোলে এবং তাকে সতর্ক করে দেয় এবং বলে মুখ থেকে আওয়াজ না বের করতে। লোকটা বলে, ‘কোনও আওয়াজ হবে না (কোই আওয়াজ নেহি)।’

Manual3 Ad Code

আয়া পুলিশকে আরও জানান, তিনি জানতে চান, কী চায় ওই ব্যক্তি। জবাবে সে ১ কোটি রুপি দাবি করে। তার ভাষ্যমতে, ‘১ কোটি রুপিই আক্রমণকারীর কাছে মুখ্য ছিল।’

এরপর ফিলিপ বলেন, ‘ধস্তাধস্তির সময় সে ব্লেড দিয়ে আমার ওপর হামলা চালায়। আমার কব্জিতে চোট লেগেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code