মা দিবসে কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন পরীমণি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: তবে ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরীমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন। পরী জানিয়েছেন, তার কন্যার পৃথিবীতে আগমনের ৬ দিন বয়স হয়েছে।

Manual7 Ad Code

গেল ৯ মেয়ে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে পূণ্যর সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য।

Manual2 Ad Code

ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।

Manual8 Ad Code

এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

Manual5 Ad Code

নায়িকার ভাষায়, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

পরী বলেন, ‘জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code