সাইবার ফোর্স করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় ছিলেন ৫ তরুণ: র‍্যাব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকিশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৩-এর একটি দল। তারা হলেন, তাওহিদুল ইসলাম (২৬), আবদুল্লাহ আল মাহমুদ (২৯), হাবিবুর রহমান (৩১), গাজী সাখাওয়াত হোসেন (৩০) ও মো. ওয়ারেস করুণ (২৮)।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে আসেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গ্রেপ্তার এই পাঁচ তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বামীবাগের ওই বাসায় জড়ো হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা সক্রিয়, তাদের সঙ্গে এদের যোগাযোগ হয় বিভিন্ন ক্লোজড গ্রুপের মাধ্যমে, নতুবা টেলিগ্রামে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের নীতি ও কৌশলের সঙ্গে তারা জড়িত ছিলেন।

Manual3 Ad Code

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, সম্প্রতি রাজধানীজুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল এ পাঁচ তরুণ, যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘স্বীকার’ করে নিয়েছেন।

এই পাঁচ তরুণকে গ্রেপ্তারের সময় র‌্যাব সদস্যরা দুই লাখ টাকা জব্দ করেন।

Manual2 Ad Code

মঈন বলেন, দেশ-বিদেশের নানা মাধ্যম থেকে তারা এ টাকা পেয়েছিলেন। জনমনে গুজব ছড়িয়ে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ফেসবুক পেজ অ্যাডমিনদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এই পাঁচ তরুণ বিভিন্ন দেশের ঘটনার ভিডিও ফুটেজ এডিট করে উসকানিমূলক পোস্টও দিতেন বলে জানান মঈন।

র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক জানান, পাঁচ তরুণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ফেসবুক পেজের অ্যাডমিনদের নজরদারিতে রাখা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code