সাপ থামিয়ে দিল ডমিনিক থিমের ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ক্রীড়া ডেস্ক :

কুকুর, ছাগল, গরু কিংবা অন্যান্য প্রাণী ঢুকে পড়ায় সাময়িকভাবে ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার কথা মাঝেমধ্যেই শোনা যায়। মৌমাছির আক্রমণ কিংবা মাঠে সাপ ঢুকে পড়ার কারণেও ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচ থেমে যাওয়ারও নজির আছে।

Manual4 Ad Code

রেকর্ড খুঁজলে হয়তো টেনিসেও এমন ঘটনা পাওয়া যাবে। যেমনটা দেখা গেল গতকাল, অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল-এ। একটা সাপ ৪০ মিনিট আটকে দিয়েছিল খেলা!
ব্রিসবেনের টুর্নামেন্টে তখন ম্যাচ চলছিল অস্ট্রিয়ান ডমিনিক থিম ও অস্ট্রেলিয়ান জেমস ম্যাকাবির ম্যাচ। প্রথম সেটটি ৬-২-এ ম্যাকাবির জয়ের পরই কোর্টের পাশে বৈদ্যুতিক তারে একটি সাপকে দেখতে পান দর্শকেরা। সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য শুরু হয় তোড়জোড়। আর তাতে ৪০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা।

Manual7 Ad Code

সাপটি ছিল অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপ। সাপটিকে কোর্টের আশপাশ থেকে সরিয়ে নেওয়ার পরই শুরু হয় খেলা। প্রথম সেট হারলেও ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-৬,৭-৬, ৬-৪ গেমে জয়লাভ করেন থিম।

সম্পাদনা : রুমি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code