সাবেক অধ্যক্ষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual2 Ad Code

পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-খুন ঘটনায় এবার প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় তাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও মেডিক্যাল শিক্ষার্থীদের একাধিক অভিযোগে অভিযুক্ত সন্দীপ।

Manual7 Ad Code

সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দুই সদস্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রথমে শোকজ করা হয় সন্দীপকে। সেই শোকজের জবাব পাননি তারা। এবার সন্দীপের রেজিস্ট্রেশনই বাতিল করা হলো। নিজেকে ডাক্তার বলে দাবি করতে গেলে এই রেজিস্ট্রেশন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই বাতিল করে দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code