সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলা্ইন ডেস্ক:

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় আজ শনিবার রাত ৩টার দিকে রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।

Manual6 Ad Code

জ্যোতির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের।

আবু তাহের বলেন, ‘ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে নেওয়া হয়েছে।’

Manual3 Ad Code

তদন্ত কর্মকর্তা বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় গোলাগুলিতে একাধিক আহতের ঘটনায় ভুক্তভোগী এক পরিবারের দায়ের করা মামলায় (মামলা নম্বর—২৬) জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code