সাম্রাজ্য ফিরে পেলেন রোমান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আর্চারির পোস্টার বয় রোমান সানা। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত রিকার্ভ এককে দেশসেরা ছিলেন। মাঝে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এলেও দেশে এই ইভেন্টে ভালো করতে পারছিলেন না। তবে আজ শনিবার নিজের প্রিয় ইভেন্টে নতুন করে সাফল্যের দেখা পেয়েছেন। ছয় বছর পর রিকার্ভ এককে সোনার পদক জিতে দ্যুতি ছড়িয়েছেন।

Manual4 Ad Code

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ আনসারের রোমান আজ ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে শ্রেঠত্ব অর্জন করেছেন।

Manual4 Ad Code

ছয় বছর পর এককে সেরা হয়ে উচ্ছ্বসিত রোমান, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম৷ আবার বিরতির পর এখন শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় আসরে সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code