নিউজ ডেস্কঃ  বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ২২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৭১ হাজার।

Manual5 Ad Code

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৫৬৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৭১ হাজার ৬৪২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৫১ লাখ ২১ হাজার ৪০৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৯১৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৫০৯ জনের।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫৮০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৯৪৭ জনের।

Manual3 Ad Code

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫৬ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৯৮৫ জনের।

Manual3 Ad Code

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৭৯ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ১২৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।