সারোয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করার নেপথ্যে কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সারোয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই। আমার পিআরও সরকারি কর্মকর্তা। আজ এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন, এটাই নিয়ম। আমাদের সেক্রেটারি (সচিব) সাহেবরা বদলি হয়ে যাচ্ছেন। আমাদের জয়েন্ট সেক্রেটারিরা প্রমোশন পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এটাই সরকারি নিয়ম।

Manual3 Ad Code

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট সাহেব অনেক দিন ধরে ওখানে ছিলেন। তিনি হয়তো আরও ভালো জায়গায় যাবেন, ভালো জায়গার জন্য অন্য জায়গায় সরবেন, তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, র্যাব সদর দপ্তরের নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্ব পালনের সময় অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে ঢাকার বিভিন্নস্থানে জালিয়াতি, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। এতে তিনি সারাদেশে প্রশংসা কুড়িয়েছেন। গত ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। তার এ বদলির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code