সালথায় চালু হলো ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নগরকান্দা (ফরিদপুর):
ফরিদপুরের সালথায় বিজয় দিবসে চালু হলো এলাকাবাসির কাঙ্খিত উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এ উপলক্ষে চালুকরন বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এইচ.এম নুরুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা অফিসার আলমগীর ফকির, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ এনামুল হক, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code