সিউলে পুরস্কার জিতলেন বাংলাদেশের জেসিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে শোবিজে যাত্রা শুরু হয় জেসিয়া ইসলামের। এবার তিনি জিতলেন এশিয়া মডেল অ্যাওয়ার্ডস। এশিয়া মডেল ফেস্টিভ্যালের অংশ হিসেবে প্রতিবছর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয় এ আসর। ৫ নভেম্বর অনুষ্ঠিত এবারের আসরে সাত দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে এ সম্মান অর্জন করলেন জেসিয়া।

ফেস অব এশিয়া, এশিয়া ওপেন কালেকশন ও এশিয়া মডেল অ্যাওয়ার্ডস—এই তিনটি ইভেন্টকে ঘিরেই অনুষ্ঠিত হয়ে থাকে এশিয়া মডেল ফেস্টিভ্যাল। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় এ আসরের আয়োজন করে।পুরস্কার পাওয়ার পর গতকাল জেসিয়া বলেন, ‘পুরস্কার পেলে সব সময় ভালো লাগে। তবে এ রকম একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক বড় অর্জন। যাঁরা আমার ওপর আস্থা রেখেছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ। দেশের সম্মান রাখতে পেরে ভালো লাগছে।’

জানা গেছে, এশিয়া মডেল অ্যাওয়ার্ডস ছাড়াও এশিয়া মডেল ফেস্টিভ্যালের ফেস অব এশিয়া বিভাগেও অংশ নেয় বাংলাদেশ। ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফাবলিয়া খান ও বি প্রসাদ দাস।

Manual2 Ad Code

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মুকুট জেতার পর ওই বছরেই চীনে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া ইসলাম। ১১৭ দেশের মধ্যে ৪০-এ স্থান করে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের জন্য মিস ওয়ার্ল্ডে এটাই এখন পর্যন্ত সেরা ফল। ছয় বছর ধরে জেসিয়া দেশের শীর্ষ সারির বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এ বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা ‘এম আর নাইন: ডু অর ডাই’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছে তাঁর।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code