৪ জানুয়ারি বিদেশি কূটনৈতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রগতি অবহিত করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, আগামী ৪ জানুয়ারি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিকেল ৩টায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, আগামী ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন, সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভা হবে। এমতাবস্থায়, কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।

Manual1 Ad Code

News/R-3

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code