ভারতের বিদ্যুৎ আসা শুরু হবে ১৬ ডিসেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন: সব ঠিকঠাক থাকলে আজ (১৬ নভেম্বর) থেকে আর ঠিক এক মাসের মধ্যে ভারতের আদানি শিল্পগোষ্ঠীর নির্মীয়মাণ গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। গত সেপ্টেম্বরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি কথা দিয়ে রেখেছেন, আসন্ন বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকেই গোড্ডার বিদ্যুৎ বাংলাদেশে যেতে শুরু করবে। আর সেই প্রতিশ্রুতি রূপায়ণে গোড্ডাতে এখন কার্যত দিন-রাত এক করেই কাজ চলছে।

Manual1 Ad Code

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটিকে শুরু থেকেই নানা বিতর্ক তাড়া করে এসেছে। কোভিডসহ নানা কারণে এই প্ল্যান্টের কমিশনিংয়ের ডেডলাইনও বহুবার পেছাতে হয়েছে।

Manual2 Ad Code

কিন্তু সব বাধাবিতর্ক পিছনে ফেলে ‘আলট্রা সুপারক্রিটিক্যাল টেকনোলজি’তে নির্মিত এই প্ল্যান্টে আর মাত্র এক মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করতে পারবে বলে আদানি শিল্পগোষ্ঠীর কর্মকর্তারা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছেন।
২০১৬ সালের আগস্ট মাসে আদানি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটি অনুযায়ী গোড্ডায় উৎপাদিত ১৬০০ মেগাওয়াট (২× ৮০০) বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে রফতানি করা হবে। ভারত সরকারও ইতোমধ্যে তার জন্য বিশেষ অনুমতি অনেক আগেই দিয়ে রেখেছে। বস্তুত গোড্ডাই হলো ভারতের প্রথম ‘স্ট্যান্ড-অ্যালোন’ বিদ্যুৎকেন্দ্র, যাকে ‘স্পেশাল ইকোনমিক জোনের’ সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে এবং ঝাড়খণ্ড রাজ্যে বিদ্যুৎ না পাঠিয়ে এর পুরোটাই বিদেশে পাঠানো হচ্ছে।

বিশেষত গত কয়েক মাসে বাংলাদেশে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়, তার মধ্যে গোড্ডা পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ সুখবর হয়ে আসবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code