সিজন অব বাংলা ড্রামা’য় এবার বাংলাদেশের স্বাধীনতার গল্প— শুরু হচ্ছে ৫ নভেম্বর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
লন্ডন ডেস্কঃ 

শুরু হচ্ছে বিলেতে বাংলাদেশিদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বৃহত্তম আয়োজন ‘সিজন অব বাংলা ড্রামা’। ৫ নভেম্বর শুক্রবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রাডি আর্ট সেন্টারে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে শুরু হবে মাসব্যাপী বাংলা নাটক মঞ্চায়নের এই মৌসুম। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ভেন্যুতে নানা আয়োজনে উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নভেম্বর মাসব্যাপী ‘সিজন অব বাংলা ড্রামা’র আয়োজন করে আসছে। চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। সেই উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এবারের নাট্য উৎসব। সে কারণে এবারের উৎসবের নামকরণ করা হয়েছে ‘ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেনডেন্ট থিয়েটার ফ্যাস্টিভাল’। আর নামকরণের সঙ্গে মিল রেখে এই পুরো আয়োজন সাজানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনুরেপ্ররণায়। মঞ্চ নাটকের পাশাপাশি গানে, গল্পে, কবিতায় ও আলোচনায় তুলে ধরা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি নারী ও শরণার্থী মানুষের জীবন সংগ্রামের গল্প।

 

Manual3 Ad Code

 

 

করোনা মহামারীর কারণে ২০২০ সালে সিজন অব বাংলা ড্রামা আয়োজনে ছেদ পড়ে। সে কারণেও এবারের উৎসব ঘিরে আলাদা আগ্রহ সংস্কৃতিপ্রেমীদের।

৫ নভেম্বর, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৭টায়। এদিন ব্রাডি আর্ট সেন্টারে পারফর্ম করবে গীতি নাট্যের দল ডেডালাস থিয়েটার কোম্পানি। মতভিন্নতা ও পছন্দ-অপছন্দের দ্বন্ধ নিয়ে সৃষ্ট সংকটের স্বরূপ তুলে ধরে এগিয়ে যাবে তাদের গল্প- জেরার্ড উইন্সটেনলি’স ট্রু অ্যান্ড রাইটাস মোবাইল ইনসাইটমেন্ট ইউনিট। পরদিন ৬ নভেম্বরও একই মঞ্চে থাকবে তাদের পরিবেশনা।

 

Manual6 Ad Code

 

 

৭ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে রেস্টলেস বিং মঞ্চায়ন করবে দ্য ফ্রিডম অ্যান্থোলোজিস, ১১ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশি পয়েট্রি কালেকটিভ পরিবেশন করবে ফ্রিডম অ্যান্ড ইনডিপেনডেন্ট: পিপল স্পিক। আয়োজনটি কুইনমেরি ইউনিভার্সিটির আর্টসওয়ান, পিন্টার স্টিুডিও তে অনুষ্ঠিত হবে। ১২ ও ১৩ নভেম্বর একই ভেন্যুতে থাকবে মুকুল অ্যান্ড গেটু টাইগারের পরিবেশনা ‘টু ফাদার এ ন্যাশন’। ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ব্রাডি আর্ট সেন্টারে মঞ্চ মাতাবে আয়না আর্টসের পরিবেশনা ‘ওরনা’। একই ভেন্যুতে ১৪ নভেম্বর পরিবেশিত হবে পূর্বনাট সিআইসি’র মুক্তিযুদ্ধের নাটক ‘সেক্টর ১২’।

ভিয়েতনাম থেকে যুক্তরাজ্যে পাড়ি দেয়া শরণার্থীদের সংগঠন ডাবল বেল কমিউনিটি অব রিফিউজিস ফ্রম ভিয়েতনাম পরিবেশন করবে ‘আওয়ার জার্নি ফ্রম ভিয়েতনাম টু টাওয়ার হ্যামলেটস’। এটি ২০ নভেম্বর ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। এদিন একই ভেন্যুতে থাকবে আরও একটি পরিবেশনা- রোকেয়া প্রজেক্টের ‘মুক্তি’। একই ভেন্যুতে ২১ নভেম্বর রোববার আর্টস উইথআউট বর্ডার পরিবেশন করেবে ‘আমসিয়া’। ২৬ নভেম্বর শুক্রবার সোমালি কমিউনিটির সংগঠন ‘নামবি আর্টস’ পরিবেশন করবে ‘ফিউচার ০০১ জুরিও’। ২৭ নভেম্বর শনিবার ব্রাডি আর্ট সেন্টারে ‘ম্যাসেজ কালচারাল ফ্রিডম’র পরিবেশনা- ‘সিইজ দ্য ফ্রিডম’। এবারের মৌসুমের সমাপনী আয়োজন হিসেবে থাকবে বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকে’র পরিবেশনা ‘হোয়েন ম্যাডোনা ওয়াজ ডায়িং’। এসব মঞ্চ আয়োজনগুলো শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। ডোর অপেন সন্ধ্যা ৭টায়।

 

 

Manual7 Ad Code

 

এছাড়া বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস ও বাংলা সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠিত হবে আরও বেশ কয়েকটি আয়োজন। যার মধ্যে আছে- ছান্দসিকের পরিবেশনা ‘জাগরণের পঙ্কক্তিমালা: দ্য স্টোরি অব দ্য লিবারেশন ওয়ার। অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর শনিবার, কবি নজরুল সেন্টারে। ৭ নভেম্বর রোববার মহিলা অঙ্গণ পরিবেশন করবে ‘সানডে ইজ দ্য শাড়ী ডে’। অনুষ্ঠিত হবে দুপুর ১২টায় ব্রাডি আর্ট সেন্টারে। ৯ নভেম্বর মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রযোজনায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ওয়ার অব ইন্ডিপেনডেন্স: রোল অব মিডিয়া ইন দ্য ইউকে + প্রেস ফ্রিডম ইন বাংলাদেশ’। এই আলোচনা অনুষ্ঠানটি হবে সন্ধ্যা ৬টা থেকে কুইনমেরি ইউনিভার্সিটির আর্টসন, পিন্টার স্টুডিওতে। ১৪ নভেম্বর সৌধ সোসাইটি অব পয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক পরিবেশন করবে ‘দ্য রেভেল অ্যান্ড দি ওয়েইস্ট ল্যান্ড’। অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে রিচ মিক্স সেন্টারে।

স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে বেঙ্গলি হিস্টোরি ওয়াক অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর বুধবার, দুপুর ২টায় আলতাব আলী পার্ক থেকে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় ব্রাডি আর্ট সেন্টারে আর্টস উইথআউট বর্ডার পরিবেশন করবে ‘ফ্রম ক্যাবল স্ট্রীট টু ব্রিক লেইন’। একই সংগঠনের প্রযোজনায় ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে ‘অ্যা ভেরি ব্রিটিশ হিস্টোরি: ব্রিটিশ-বাংলাদেশি’। বাংলাদেশ উদীসী শিল্প গোষ্ঠী ইউকে সংসদের পরিবেশনা ‘স্টোরি অব ইন্ডিপেনডেন্স’ থাকবে ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায়। স্থান- অক্সফোর্ড হাউজ।

এছাড়া ২০ নভেম্বর শনিবার কবি নজরুল সেন্টারে থাকবে ‘মিসট্রোস অব বেঙ্গল অ্যান্ড দি সংস অব ফ্রিডম’। সুরবন্ধনের এ আয়োজনটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় কবি নজরুল সেন্টারে। আর্টস উইথআউট বর্ডারের আরেকটি পরিবেশনা থাকবে ২১ নভেম্বর, রোববার। ‘ইউজ ইউর ব্রেইন’ শীর্ষক এই পরিবেশনা অনুষ্ঠিত হবে দুপুর ২টায় জুম লিঙ্কে অনলাইনে। ২৪ নভেম্বর জেনেসিস সিনেমা হলে প্রদর্শিত হবে ‘দ্য উইন্ডস দ্যাট শেইক্স দ্য বার্লি’। চলবে সন্ধ্যা ৬টা থেকে ৮টা ৩০ পর্যন্ত।

মঞ্চ মাতানো এসব আয়োজনের পাশাপাশি ব্রাডি আর্ট সেন্টারে চলছে মাসব্যাপী চিত্র প্রদর্শণী। এতে স্থান পেয়েছে আহমেদ চৌধুরীর ‘বিজয় ৭১’ এবং সুদ্বীপ চক্রবর্তী ও শামীম হোসাইনের ‘কালার্স অব বেঙ্গল’, শীর্ষক চিত্রকর্ম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code