সিটিকে হারাতে প্রয়োজনে মরতেও রাজি নেইমার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ:

Manual2 Ad Code

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উঁকি দিচ্ছে পিএসজির সামনে। কিন্তু এর আগে বড় বাধা পেরোতে হবে তাদের।দ্বিতীয় লেগটা তাই ফরাসি জায়ান্টদের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। জয় ভিন্ন অন্য কিছু ভাবারও সুযোগ নেই পচেত্তিনোর দলের। আর এই জয় পেতে প্রয়োজনে জীবন দিতেও রাজি আছেন বলে জানালেন দলটির প্রাণভোমরা নেইমার জুনিয়র।প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়া পিএসজি এবার দ্বিতীয় লেগ খেলতে ইতিহাদ স্টেডিয়ামে যাচ্ছে। এই ম্যাচে দলের বড় তারকাদের কাছ থেকে দারুণ কিছুর আশা করছে গতবারের ফাইনালিস্টরা। কিলিয়ান এমবাপ্পের খেলা এখনও অনিশ্চিত। কিন্তু পিএসজির স্বস্তি একটাই, তাদের মূল খেলোয়াড় নেইমার ফিট এবং মাঠে নামতে মরিয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code