সিডনিতে বাংলা ব্যান্ড ‘এইট নোটস’ এর কনসার্ট

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ব্যান্ড দল ‘এইট নোটস’ তাদের ৮ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট করেছে।স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে এ কনসার্টে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং।

ব্যান্ড দলটি ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি বারী সিদ্দিকীর গানসহ বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশন করে। ভোকালে রাহাত শান্তনু, ভোকাল ও গিটারে আসিফ হায়দার, রিদমে মুসাব্বির হোসেন, বেস গিটারে পায়েল রাব্বি, ড্রামে শামস আরেফিন ও কি-বোর্ডে সামিউল কবির অংশ নেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে এইট নোটস আগামী তিন বছরে তাদের বিভিন্ন কনসার্ট আয়োজনের মাধ্যমে তহবিল সংগ্রহ করে সিডনিতে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার জন্য কমিউনিটির সবার সহযোগিতা চান তারা।

Manual3 Ad Code

স্থানীয় সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী এইট নোটসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের আগামী যে কোনো কনসার্টে শতকরা ৫০ ভাগ কম মূল্যে কাউন্সিলের হল-ভাড়ার প্রতিশ্রুতি দেন।

Manual6 Ad Code

সিরাজুল হক ও গামা আব্দুল কাদির এ উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার অঙ্গিকার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code